Home আঞ্চলিক পদোন্নতি ও সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের আমরণ অনশন
আঞ্চলিকআন্তর্জাতিকবরিশাল

পদোন্নতি ও সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের আমরণ অনশন

Share
Share

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন ও পদোন্নতির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন এক সহযোগী অধ্যাপক। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন এ কর্মসূচি শুরু করেন। পরে তার সঙ্গে আরও প্রায় ২০ জন শিক্ষক একাত্মতা পোষণ করেন, যাদের মধ্যে অধিকাংশই অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশী।

অনশনকারী শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। একজন শিক্ষককে ১২ থেকে ১৪টি কোর্স নিতে হচ্ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে ন্যায্য পদোন্নতির দাবিও উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। “আমরা শিক্ষক, লাঠি নিয়ে রাস্তায় নামতে পারি না। তাই নিজের অবস্থান থেকে অনশনে বসেছি,” বলেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, সোমবার সকাল ১০টায় সহকর্মীদের বৈঠকের পর আরও শিক্ষক এই আন্দোলনে যুক্ত হবেন।

আন্দোলনে একাত্মতা জানানো সহযোগী অধ্যাপক মো. সাদেকুর রহমান বলেন, অধ্যাপক পদোন্নতি বোর্ড গঠিত হলেও নানা অজুহাতে দীর্ঘদিন ধরে পদোন্নতি ঝুলিয়ে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের নীতিমালা অনুযায়ী দুই বছর আগেই পদোন্নতি পাওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। “দীর্ঘদিন বঞ্চনার শিকার হচ্ছি। বাধ্য হয়েই এখন আন্দোলনে নেমেছি,” বলেন তিনি।

শিক্ষকদের অভিযোগ, অধ্যাপক পদে পদোন্নতির জন্য বোর্ড গঠন করা হলেও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পাশাপাশি সহযোগী অধ্যাপকদের ক্ষেত্রেও পদোন্নতি বোর্ড বসানো হচ্ছে না বলে তারা দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, পদোন্নতির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অবস্থান শিক্ষকদের জানানো হয়েছে এবং ডিনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি জানান, ইউজিসির সঙ্গে সমন্বয় করে দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত...