Home আঞ্চলিক লালমাইয়ের দুধ বাজারে দেড় ঘণ্টায় দেড় কোটি টাকার বাণিজ্য
আঞ্চলিকচট্টগ্রাম

লালমাইয়ের দুধ বাজারে দেড় ঘণ্টায় দেড় কোটি টাকার বাণিজ্য

Share
Share

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে প্রতিদিন ভোরেই জমে ওঠে দুধের হাট। খামারি ও ব্যাপারীদের ব্যস্ততায় মুখর এই হাট বসে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হক মেডিক্যালের সামনে, সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত—মাত্র দেড় ঘণ্টা।

এই স্বল্প সময়ের মধ্যেই প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার লিটার দুধ বিক্রি হয় এখানে। প্রতি কেজি দুধ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়ায় দৈনিক বেচাকেনা দাঁড়ায় প্রায় সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকায়। মাস শেষে এই হাটে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় দেড় কোটি টাকায় পৌঁছে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাইয়ে ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৫২৯টি দুধের খামার রয়েছে। এসব খামারে উৎপাদিত দুধের বড় একটি অংশই বাগমারা বাজারের এই হাটে বিক্রি হয়।

হাটে গিয়ে দেখা যায়, খামারিরা সাইকেল, মোটরসাইকেল ও অটোরিকশায় করে নিজস্ব পাত্রে দুধ নিয়ে আসছেন। বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যাপারীরা তাদের ঘিরে ধরছেন। ভালো মানের দুধ পাওয়ার জন্য অনেকের মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা যায়।

নোয়াপাড়া গ্রামের খামারি ফজলুল হক জানান, “আমার দুটি গরু আছে। প্রতিদিন প্রায় ১৫ লিটার দুধ পাই।”

লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ বলেন, “লালমাই একটি প্রাণিসম্পদসমৃদ্ধ উপজেলা। এখানে প্রতিদিন গড়ে সাত হাজার লিটারের বেশি দুধ উৎপন্ন হয়।”

স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই দুধের হাট, যা প্রতিদিন ভোরের স্বল্প সময়ে বড় অঙ্কের বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ইরানি গণমাধ্যমের বরাতে শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ...

জ্বালানি সংকটে আংশিক বা পুরো বন্ধ ৬৩টি বিদ্যুৎকেন্দ্র

দেশে জ্বালানি সংকটের কারণে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি অব্যবহৃত রয়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার ২৭০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ...

Related Articles

ওয়েস্টক্লিফে হিট-অ্যান্ড-রান: গুরুতর আহত প্রবাসী বাঙ্গালী

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্টক্লিফ এলাকায় এক ভয়াবহ হিট-অ্যান্ড-রান দুর্ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ...

ঐতিহাসিক বড়াইহাট দিবস: ৩ বিজিবির জওয়ানের বিপরীতে ১৬ বিএসএফ সদস্য নিহত

আজ ঐতিহাসিক বড়াইহাট দিবস। সীমান্তে সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশ বর্ডার গার্ড...

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিবর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীন...

চট্টগ্রামে লাল টুপি পরে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে লাল টুপি পরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর...