Home আঞ্চলিক সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
আঞ্চলিকসিলেট

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Share
Share

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিবর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট সেক্টরের অধীন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫৭ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

শনিবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ, ইস্কপ সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী কুইচ্চা মাছ আটক করা হয়।

বিষয়টি প্রতিবেদক কে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক।বিজিবি সূত্রে জানা যায়,সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ, ইস্কপ সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী কুইচ্চা মাছ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭ লক্ষ ১৫ হাজার ৬ শত ৯৬ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...