Home আন্তর্জাতিক আফগানিস্তানে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল সরকার
আন্তর্জাতিক

আফগানিস্তানে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল সরকার

Share
Share

আফগানিস্তানের দীর্ঘদিনের প্রচলিত ব্যাংকিং কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। ঐতিহাসিক এক পদক্ষেপের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আনুষ্ঠানিকভাবে দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে সুদভিত্তিক (রিবা) কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। হুরিয়াত রেডিওর এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আফগান সরকারের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের সময় গড়ে ওঠা প্রচলিত পশ্চিমা ধাঁচের অর্থব্যবস্থার অবসান ঘটল। এর পরিবর্তে দেশটিতে এখন থেকে শরিয়াহসম্মত নীতির আলোকে পুনর্গঠিত একটি সামগ্রিক ইসলামি আর্থিক ব্যবস্থা কার্যকর হবে।

আফগানিস্তান ব্যাংকের (দা আফগানিস্তান ব্যাংক) ব্যাংকিং ও আর্থিক সেবা বিভাগের প্রধান ড. লুতফুল্লাহ খায়েরখাহ সংবাদমাধ্যমকে জানান, সকল বাণিজ্যিক ব্যাংক থেকে সুদভিত্তিক লেনদেন পুরোপুরি বন্ধ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সব ধরনের ব্যাংকিং কার্যক্রমকে দ্রুততম সময়ের মধ্যে ইসলামি অর্থব্যবস্থার অধীনে নিয়ে আসার জন্য উচ্চপর্যায়ে কাজ চলছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আফগানিস্তানের জাতীয় অর্থনীতির কাঠামোতে একটি মৌলিক পরিবর্তন আনবে। ইমারাতে ইসলামিয়া সরকার আশা করছে, নতুন এই ব্যবস্থার ফলে ব্যাংকিং খাতে জনআস্থা বৃদ্ধি পাবে এবং ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি স্থিতিশীল ও প্রগতিশীল অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই আফগান সরকার দেশটির আইন ও প্রশাসনিক কাঠামোকে শরিয়াহ মোতাবেক সাজানোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। ব্যাংকিং খাতে এই পরিবর্তন সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...