Home জীবনযাপন অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি
জীবনযাপন

অবিবাহিতদের ক্যানসার ঝুঁকি বেশি

Share
Share

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামি মিলার স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত ব্যক্তিদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রায় ৪০ লাখ ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গবেষণায় প্রায় সব ধরনের ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের মধ্যে উচ্চতর ঝুঁকি লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ বেশি। অন্যদিকে, অবিবাহিত নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিয়ে সরাসরি ক্যানসার প্রতিরোধ করে না। বরং এর পেছনে সামাজিক ও মনস্তাত্ত্বিক কিছু কারণ কাজ করে।

বিবাহিত ব্যক্তিরা সাধারণত পরিবারের সহায়তায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, ফলে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া তারা নিয়মিত ওষুধ গ্রহণ ও চিকিৎসা মেনে চলার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সচেতন থাকেন।

অন্যদিকে, অবিবাহিতদের মধ্যে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ওজন বৃদ্ধির প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষকরা জানান, সামাজিক একাকিত্ব ও অনিয়মিত জীবনযাপন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

তবে গবেষকরা এটিও উল্লেখ করেছেন, এ ফলাফল চূড়ান্ত নয়; বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

  আন্দোলনের প্রস্তুতি হিসেবে ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয়...

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

  চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে টাইফুন নউল। ঝড়ের আশঙ্কায় প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি...

Related Articles

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে...

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের...

না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। টানা ১০ দিন লাইফ সাপোর্টে...

রক্তচাপ নিয়ন্ত্রণে বয়সভেদে প্রতিদিন কত হাঁটা প্রয়োজন

রক্তচাপ কমাতে হাঁটা খুব কার্যকর, কিন্তু বয়স অনুযায়ী সময় ও তীব্রতা আলাদা...