Home আন্তর্জাতিক মেলানিয়া ট্রাম্পকে ঘিরে এপস্টাইন-সংক্রান্ত বিতর্ক
আন্তর্জাতিক

মেলানিয়া ট্রাম্পকে ঘিরে এপস্টাইন-সংক্রান্ত বিতর্ক

Share
Share

সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফ সাম্প্রতিক এক সাক্ষাৎকার ও পডকাস্টে দাবি করেছেন, জেফরি এপস্টাইন ২০০৭ সালের একটি সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন। উলফের ভাষ্য অনুযায়ী, এপস্টাইন দাবি করেন যে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার সম্পর্ক শুরু হওয়ার আগেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।

উলফ জানান, তার নতুন বইয়ে এপস্টাইনের সঙ্গে দীর্ঘ সময়ের রেকর্ড করা কথোপকথনের উদ্ধৃতি রয়েছে, যেখানে এসব দাবি উঠে এসেছে। তিনি বলেন, এপস্টাইনের সঙ্গে তার প্রায় ১০০ ঘণ্টার রেকর্ড করা সাক্ষাৎকারের ভিত্তিতেই এ তথ্য তুলে ধরা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ক্নাউস (বর্তমানে ট্রাম্প) ১৯৯৮ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক ফ্যাশন উইকে একটি পার্টিতে প্রথম পরিচিত হন। সে সময় মেলানিয়া ছিলেন ২৮ বছর বয়সী স্লোভেনীয় মডেল। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০০৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে উলফের এসব দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মেলানিয়া ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “জেফরি এপস্টাইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।”

জানা যায়, এপস্টাইন ও ট্রাম্পের মধ্যে ১৯৮০ ও ৯০-এর দশকে পরিচয় ছিল এবং তারা সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিতেন। তবে ২০০৪ সালের দিকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ২০১৯ সালে কারাগারে এপস্টাইনের মৃত্যু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

পাবনা সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন...

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক...

Related Articles

যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র গুঞ্জনের মধ্যে সব...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে...

;