Home আন্তর্জাতিক পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল, শহীদ শিশুদের স্মরণে ব্যতিক্রমী বার্তা
আন্তর্জাতিক

পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল, শহীদ শিশুদের স্মরণে ব্যতিক্রমী বার্তা

Share
Share

ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ মোট ৮৬ জন সদস্য রয়েছেন।

তবে প্রতিনিধি দলের কোনো সদস্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে গালিবাফ শেয়ার করেছেন মিনাব স্কুলের নিহত শিশুদের ছবি।

জানা গেছে, প্রতিনিধি দলটির সঙ্গে মিনাব স্কুলের নিহত শিশুদের ব্যবহৃত ব্যাগ ও জুতা পাকিস্তানে নেওয়া হয়েছে। এগুলো প্রতীকী নয়; বরং ঘটনাস্থল থেকে উদ্ধার করা রক্তমাখা ও ধুলাবালিতে আচ্ছাদিত আসল সামগ্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে গালিবাফ লিখেছেন, “এই ফ্লাইটে আমাদের সঙ্গীরা।” সঙ্গে ব্যবহার করা হয়েছে #মিনাব১৬৮ হ্যাশট্যাগ।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানানো নয়; বরং এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। এতে আন্তর্জাতিক মহলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে—শহীদদের স্মৃতি সামনে রেখেই আলোচনায় অংশ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাপের মুখেও অনড় ইরান: পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই নিজের পারমাণবিক অবস্থান পুনর্ব্যক্ত করল ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইউরেনিয়াম...

হরমুজ নিয়ে ইরানের আধিপত্য মেনে নেওয়া যাবে না: স্টারমার

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ইরানের ক্রমবর্ধমান আধিপত্য ও চাপের মুখে কড়া অবস্থান ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার উপসাগরীয় মিত্রদের...

Related Articles

স্ত্রীকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে নিয়োগের অভিযোগে শ্রমমন্ত্রীকে অপসারণ করলেন নেপালের প্রধানমন্ত্রী

স্ত্রীকে পুনরায় নিয়োগ দেওয়ার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপ...

কাতারসহ বিভিন্ন দেশে জব্দ ইরানের সম্পদ ফিরিয়ে দিতে রাজি যুক্তরাষ্ট্র

কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত...

দুর্নীতি মামলার শুনানি পেছানোর আবেদন নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার শুনানি অন্তত দুই...

ইরানের বিরুদ্ধে লড়তে কুয়েতে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করবে যুক্তরাজ্য

ইরানি হামলার আশঙ্কা মোকাবিলায় কুয়েতে ‘র‌্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা...