Home আন্তর্জাতিক এক রাতেই ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

এক রাতেই ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

Share
Share

ওয়াশিংটন, সোমবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতেই ইরানকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিতে সক্ষম। তিনি ইরানকে চুক্তিতে রাজি হওয়ার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন, সেই সময়সীমা অনুযায়ী মঙ্গলবার রাতই হতে পারে সম্ভাব্য সিদ্ধান্তের সময়।

ইরান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ট্রাম্প বলেন, ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত সামরিক অভিযান ছিল ‘ঐতিহাসিক’। তিনি জানান, এই অভিযানে ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নেয় এবং সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এক রাতের মধ্যেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার ভাষায়, “এক রাতেই পুরো দেশটিকে ধ্বংস করা সম্ভব, আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।”

এর আগে হোয়াইট হাউসের আরেক অনুষ্ঠানে ট্রাম্প জানান, ইরানকে চুক্তিতে রাজি হওয়ার জন্য মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং এটিই চূড়ান্ত আলটিমেটাম। তিনি ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও একই সময়সীমা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেছেন। নির্ধারিত এই সময় অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর এবং বাংলাদেশ সময় বুধবার সকাল নাগাদ পরিস্থিতির নতুন মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ

সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টিনের...

Related Articles

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...

;