Home আন্তর্জাতিক ইরানকে দেওয়া আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানকে দেওয়া আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের

Share
Share

ইরানকে দেওয়া আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ তার নির্ধারিত এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় হবে বুধবার ভোর সাড়ে ৩টা, গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি সতর্ক করে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা (ইরান) যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে দেশটিতে কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু আস্ত থাকবে না।’

গত ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের ওপর চাপ বাড়াতে এমন কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...

Related Articles

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি ৫০% শুল্ক, বাড়ছে উত্তেজনা

উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হয়েছে।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ...

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশি তরুণ পংকজ তালুকদার 

বাংলাদেশের সিলেট অঞ্চলের অদম্য তরুণ পংকজ তালুকদার কঠোর ও কঠিন সামরিক প্রশিক্ষণ...