Home জাতীয় অপরাধ ওসমানীনগরে অবৈধ র‌্যাফেল ড্র: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড
অপরাধ

ওসমানীনগরে অবৈধ র‌্যাফেল ড্র: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

Share
Share

ওসমানীনগর প্রতিনিধি | সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুণী মেলার নামে অবৈধ র‌্যাফেল ড্রের টিকিট বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এ সময় একটি টমটম ও অবৈধ টিকিট জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়।

জানা গেছে, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াপদা মাঠে র‌্যাফেল ড্র এবং তাজপুর বাজার এলাকায় মেলার আয়োজন করা হয়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা বা র‌্যাফেল ড্র আয়োজনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

অভিযোগ রয়েছে, বারুণী মেলাকে ঘিরে সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের র‌্যাফেল ড্রের টিকিট বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরস্কার হিসেবে একটি নতুন মোটরসাইকেল ঘোষণা করা হওয়ায় অনেকেই টিকিট কিনে প্রতারিত হচ্ছিলেন।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গোয়ালাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি টমটমে করে অবৈধ টিকিট বিক্রির সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রিপন মিয়া, তিনি তেরা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বা র‌্যাফেল ড্র আয়োজন সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা শ্রমিক নির্মমভাবে খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি ফেরার পথে...

Related Articles

শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে হয়রানির অভিযোগ

  ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধকে...

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা...

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর...

সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  ভোলার লালমোহন উপজেলার উত্তর চরভূতা রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির...

;