Home জাতীয় নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার
জাতীয়

নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার

Share
Share

নাটোরে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি কাশফি আক্তার চারদিন ধরে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে কোনো উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সেখানে আইসিইউ না পেয়ে শিশুটি মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া।

নিহত কাশফি বড় হরিশপুরের ঋসি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের প্রথম সন্তান। একমাত্র সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকে কাতর। শিশুটির মামা আফতাব উদ্দিন জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে চারদিন ধরে চিকিৎসাধীন কাশফির অবস্থা অবনতি হলে তাকে সোমবার রাতে রাজশাহীতে রেফার্ড করা হয়। সেখানে আইসিইউ না থাকার কারণে মঙ্গলবার সকালেই তার মৃত্যু হয়।

ডা. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালে আইসিইউ না থাকায় শিশুটিকে রেফার্ড করা হয়েছিল। শিশুটির চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হামের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় জানানো হয়, নাটোর জেলাজুড়ে সোমবার পর্যন্ত ৩৮ জন হামে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৩ জন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিলেন। আক্রান্তদের মধ্যে ৮ জন শিশুকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, বাকি চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় টিকা মজুদ আছে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে এবং অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে...

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি...

;