Home জাতীয় অপরাধ নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

Share
Share

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্তদের আটক করেছে পুলিশ; শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুরিপট্টি গ্রামের ওই মাদকসেবী দম্পতির ঘরে কিছু দিন আগে একটি পুত্রসন্তান জন্ম নেয়। অভিযোগ উঠেছে, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে বা অন্য কোনো বিকৃত মানসিকতা থেকে তারা শিশুটির হাত কেটে ফেলে এবং পা পুড়িয়ে দিয়ে তাকে চিরতরে পঙ্গু করার চেষ্টা চালায়। স্থানীয় বাসিন্দা হেবোল হোসেন জানান, অভিযুক্ত বাবা নিজ হাতে সন্তানের আঙুল কেটে বাড়ির বাইরে পুঁতে ফেলেছিলেন। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়।

প্রতিবেশী আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানের সামান্য অসুখেই মা-বাবা দিশেহারা হয়ে পড়েন, সেখানে নেশার জন্য নিজের কলিজার টুকরোকে এভাবে কেউ পঙ্গু করতে পারে, তা ভাবলে গা শিউরে ওঠে।”

শিশুটির মা খাদিজা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘরের ভেতর মশার কয়েলের আগুনে শিশুটির হাত-পা পুড়ে গেছে। পরে তারা হাতের কব্জিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. তৌহিদ জামান জানিয়েছেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, নবজাতকের চিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এলাকায় উত্তাপ বিরাজ করছে এবং স্থানীয়রা অভিযুক্ত দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;