Home জাতীয় সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার
জাতীয়

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার

Share
Share

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম কালবেলায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ওয়ারেন্ট আছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।”

আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়ে ১১৪.৯৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে...

৯২ জাতীয়-আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ, ব্যয়েও কড়াকড়ি

সরকারিভাবে পালনের জন্য ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করে নতুন...

;