Home জাতীয় অপরাধ ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
অপরাধজাতীয়

ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনেরা থানায় এনে জড়িতদের বিচারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরী (১৩) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অভিযোগ রয়েছে, একই উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া (৩৬) রোববার রাতে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটি প্রতিবেশী রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিষপান করার পর কিশোরীটি বাড়িতে ফিরে এসে ধর্ষণের কথা জানিয়ে দেয় এবং বাঁচতে না চাওয়ার কথা বলে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় মরদেহ থানায় নিয়ে এলে স্বজনেরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ তাঁদের লাশ দাফনের পর থানায় এসে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে তিনি পলাতক রয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর...

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত...

;