Home জাতীয় অপরাধ জামালপুরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
অপরাধ

জামালপুরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Share
Share

এমরান হোসেন ,জামালপুর | জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ (মেম্বার) পলাতক রয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী (সামান পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ একই এলাকার আব্দুল গফুর মন্ডলের ছেলে এবং কড়ইচড়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে অভিযোগের বিষয়টি  নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

অভিযোগ থেকে জানা যায়- ভুক্তভোগী শিশুদের প্রতিবেশী হওয়ায় নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতো মাসুদ মেম্বার। ঘটনার দিন শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে একটি কাজে বাইরে যায় বাড়ির সবাই। এই সুযোগে মাসুদ মেম্বার বাড়িতে এসে শিশুটির কাছে পান খেতে চায়। পান আনার পর শিশুটির মুখ চেপে ধর্ষন করে। পরে মেরে ফেলার হুমকি দিয়ে গোসল করতে এবং পরনের কাপড় ধুয়ে ফেলতে বলে। এই সময় ভয় পেয়ে ভুক্তভোগী শিশুটি গোসল করে এবং তার কাপড় ধুয়ে ফেলে। পরে মাসুদ মেম্বার বাড়ি থেকে চলে গেলে শিশুটি তার মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানান- অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ভিকটিমের শারীরিক অবস্থা পরীক্ষা এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেনের আদালতের রায়ে গায়িকা শাকিরাকে ৫ কোটি ৫০ লাখ ইউরো ফেরত দেওয়ার নির্দেশ

স্পেনের একটি আদালত জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা এর পক্ষে রায় দিয়ে দেশটির কর কর্তৃপক্ষকে ৫ কোটি ৫০ লাখ ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত...

কোরবানির পশুবাহী ট্রাকে হাটের নাম প্রদর্শনের নির্দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।...

Related Articles

মায়ানমারে ২ বছরেও রোহিঙ্গা গণহত্যার বিচার হয়নি

সহিংসতা থেকে বেঁচে যাওয়ার পরে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না মায়ানমারের...

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রীর বাসায়...

মোকাররমকে ৮ টুকরা করে ‘বিরিয়ানি পার্টি’ করেন তার পরকীয়া প্রেমিকা ও বান্ধবী

রাজধানীর মুগদা থানা এলাকার মান্ডায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে খুন করে মরদেহ...

যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা: দুই হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি জনাকীর্ণ ইসলামিক সেন্টারে এক ভয়াবহ...