Home আঞ্চলিক পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণী

Share
Share

রাজধানীর শাহজাদপুর এলাকায় পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম বন্যা কস্তা (৩৬)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাসিন্দা এবং স্বামীর সঙ্গে শাহজাদপুরের একটি ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যা কস্তা দীর্ঘ দিন ধরে বিড়ালটি লালন-পালন করছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে তিনি তার প্রিয় বিড়ালটিকে খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ভবনের ছাদে যান এবং দেখতে পান বিড়ালটি কার্নিশে বিপজ্জনকভাবে আটকে আছে। প্রিয় প্রাণীটিকে উদ্ধার করতে কার্নিশের দিকে হাত বাড়াতেই ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বন্যা কস্তা নিসন্তান ছিলেন। একাকীত্ব কাটাতে তিনি বিড়ালটিকে নিজের সন্তানের মতোই পরম মমতায় লালন-পালন করতেন। অবুঝ প্রাণীর প্রতি এই অগাধ ভালোবাসাই শেষ পর্যন্ত তার জীবনে কাল হয়ে দাঁড়াল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন...

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত মুখ—মাশরাফি বিন মুর্তজা ও ইমরান খান। একই দিনে জন্ম নেওয়া এই...

Related Articles

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

;