Home আঞ্চলিক নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা
আঞ্চলিক

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

Share
Share

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান।

শুভেচ্ছা বার্তায় কয়েস লোদী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক—এটাই আজকের দিনের প্রত্যাশা।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া...

Related Articles

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান...

অব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী সলঙ্গা হাট, বাড়ছে জনদুর্ভোগ

আবু হানিফ, সিরাজগঞ্জ একসময় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সিরাজগঞ্জের ঐতিহাসিক...

ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ: কিশোর শ্রমিক নিহত, আহত দোকানমালিক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত...

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মুরাদনগরে বিএনপির দোয়া মাহফিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা  জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং আহতদের...