Home আন্তর্জাতিক লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, দুঃখ প্রকাশ ইসরায়েলের
আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, দুঃখ প্রকাশ ইসরায়েলের

Share
Share

দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে গোলাবর্ষণের ঘটনায় দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় তিনজন ঘানার শান্তিরক্ষী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৬ মার্চ দক্ষিণ লেবাননের আল-কাওযাহ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল-এর একটি অবস্থানে ট্যাংক থেকে গুলি চালানোর ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা ভুলবশত ওই হামলা চালিয়েছে এবং এ ঘটনায় ঘানা ও জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, ওই সময় হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা পাল্টা গুলি চালায়। এতে তাদের দুই সেনা আহত হন। তবে পাল্টা আক্রমণের সময় ভুলক্রমে ইউনিফিলের শান্তিরক্ষীরা লক্ষ্যবস্তুতে পরিণত হন।

বিবৃতিতে ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে তদন্তের ফলাফল, সংশ্লিষ্ট সামরিক ইউনিটগুলোর মধ্যে শেয়ার করা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতা জোরদার করা হচ্ছে।

অন্যদিকে, ইউনিফিল জানিয়েছে তারা এখনো ঘটনাটির নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছে। সংস্থাটি এ ধরনের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন লক্ষ্যবস্তু হওয়ায় সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা...

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ইমাম বিহারের বাসিন্দা ছিলেন। গত ২৭ এপ্রিল এ...

Related Articles

পশ্চিমবঙ্গে মমতার দেড় দশকের সাম্রাজ্যের পতন: বিজেপির ‘বঙ্গজয়

দেড় দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে অপ্রতিরোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা,...

ভারতে ৪ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, মা পলাতক

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আম্বেদকর নগরে নিজ ঘর থেকে চার নাবালক শিশুর রক্তাক্ত...

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম...

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো...