Home আন্তর্জাতিক ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

Share
Share

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি যুবক হবি পাইক (৩৫)। স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত হবি পাইক মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। স্বজনদের বরাতে জানা যায়, ইরানে থেকে ছোড়া মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন। এতে তার দুটি পা ও বুকে মারাত্মক আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সাম্প্রতিক সময়ে ইরান থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলার সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই কাদির গাজি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, ১০০ কিলোমিটারের মধ্যে কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব...

সিলেটে বেতার কেন্দ্রের কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটে বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৪৫) নামের এক যুবকের...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

;