Home জাতীয় অপরাধ বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক
অপরাধজাতীয়

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

Share
Share

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি মুঠোফোন ও তিনটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট বাজারমূল্য ১ কোটি ৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে এপিবিএন।

এপিবিএনের সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় রাসেল আহমেদকে আটক করা হয়। পরে তাঁকে এপিবিএনের কার্যালয়ে নিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হলে তাঁর কাঁধে থাকা ব্যাগ থেকে স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর মান ২১ থেকে ২২ ক্যারেটের বলে জানানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল আহমেদ স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এপিবিএন। তিনি দীর্ঘদিন ধরে একটি চক্রের হয়ে কাজ করছিলেন। ওই চক্রের সদস্যরা বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ ও অন্যান্য পণ্য সংগ্রহ করতেন এবং পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এ ঘটনায় রাসেল আহমেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এপিবিএন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনস কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এপিবিএন সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা...

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার ২৩ নম্বর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজেরার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের...

Related Articles

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত...

বিদেশে আটক বেনজীর, এখন নজর প্রত্যর্পণ প্রক্রিয়ায়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে...

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং...