Home জাতীয় খালি চেয়ার দিয়েই শুরু হবে সংসদের প্রথম অধিবেশন
জাতীয়

খালি চেয়ার দিয়েই শুরু হবে সংসদের প্রথম অধিবেশন

Share
সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম
Share

নতুন সংসদের প্রথম অধিবেশন খালি চেয়ার দিয়েই শুরু হবে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় এবার চিরাচরিত নিয়মে অধিবেশন শুরু হচ্ছে না। স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকের বৈঠকে সংসদের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনে সংসদের অধিবেশন খালি চেয়ার দিয়েই শুরু হবে এবং কর্মকমিশনের চিঠি উত্থাপন করা হবে।

তিনি বলেন, “আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের মধ্য দিয়েই আগামীকালের অধিবেশন শেষ হবে।”

ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধীদলের সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বলেও জানান তিনি। নুরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে এখনো ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কার কমিটির সদস্যরা এখনো শপথ নেননি, কারণ সংবিধানে এ বিষয়ে কোনো বিধান নেই। সংবিধানে ‘জুলাই সনদ’ সংযুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

একই সঙ্গে তিনি বিরোধীদলের গঠনমূলক সমালোচনা ও সমর্থন কামনা করে বলেন, “সবাই মিলে গণতান্ত্রিক ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করা হবে।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিজিটাল যুগে গণমাধ্যমের নৈতিক চর্চা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে...

Related Articles

জামালপুরে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এমরান হোসেন, জামালপুর জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং...

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ...

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় চাওয়ায়...