Home আন্তর্জাতিক মৃত্যুর গুঞ্জনের মধ্যে নেতানিয়াহুর ভিডিওবার্তা
আন্তর্জাতিক

মৃত্যুর গুঞ্জনের মধ্যে নেতানিয়াহুর ভিডিওবার্তা

Share
নেতানিয়াহুর ভিডিওবার্তা
Share

মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জনের মধ্যে সরাসরি জনসমক্ষে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইসরাইলের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যুদ্ধ শুরু করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। তবে তিনি স্বীকার করেন, দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন।

তার ভাষায়, “কোনো সন্দেহ নেই যে আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু যুদ্ধ পরিচালনার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এ কারণেই আমাদের একটি বিশেষ বাজেট দরকার।”

তিনি জানান, চলমান সংঘাত মোকাবিলায় প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দ প্রয়োজন হতে পারে। সেই লক্ষ্যেই বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে আহত হয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে ৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর এই ভিডিওবার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে ইসরাইলের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়তে পারে।
সূত্র: টাইমস অব ইসরাইল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ, স্বাধীন গণমাধ্যম নিয়ে উদ্বেগ

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। একই...

চোর বলে সম্বোধনের জেরে ব্রাজিল-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কে ফাটল

  আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর মন্তব্যকে কেন্দ্র করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের...

গোলাবারুদের ঘাটতির খবর ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

  যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লেবাননে সংঘাতের মুখে ২ ইসরায়েলি সেনা নিহত, যুক্তরাষ্ট্রে মার্কিন মিসাইলের তীব্র ঘাটতি

দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত এবং...