Home জাতীয় অপরাধ বরগুনায় ভিক্ষুকের কানের দুল ও নাকফুল ছিনতাই
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বরগুনায় ভিক্ষুকের কানের দুল ও নাকফুল ছিনতাই

Share
বরগুনায় ভিক্ষুকের কানের দুল ও নাকফুল ছিনতাই
Share

বরগুনার পাথরঘাটায় ভিক্ষা করতে গিয়ে এক বৃদ্ধা নারী ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, এক কিশোর তার নাক ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার সময় তাকে আঘাত করে পালিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে পাথরঘাটা পৌর শহরে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম রাবেয়া বেগম (৬৫)। তিনি পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের টাকার খাল এলাকার সরকারি আদর্শ গ্রামের বাসিন্দা এবং মৃত চান মিয়া পাহলানের স্ত্রী।

ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, প্রতিদিনের মতো তিনি শহরে ভিক্ষা করতে এসেছিলেন। পাথরঘাটা পৌর শাখা ভবনের দিকে যাওয়ার সময় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এই সময় হঠাৎ এক কিশোর তার কাছে এসে বাম কানের দুল ও নাকফুল খুলে নেওয়ার চেষ্টা করে।

রাবেয়া বেগম বলেন,“ হঠাৎ একটা ছেলে এসে আমার বাম কানের দুল আর নাকফুল খুলে নেয়। পরে ডান কানের রিং জোর করে ছিঁড়ে নেয়। এতে আমার ডান কান কেটে যায়।”

আহত অবস্থায় রাবেয়া বেগম স্থানীয়দের কাছে সাহায্য চান। পরে তিনি পাথরঘাটা পৌরসভার এক কর্মচারীর কাছে গিয়ে ঘটনাটি জানান।
পৌরসভার কর্মচারী বাদল হোসেন বলেন,“তিনি কান্না করতে করতে আমার কাছে এসে ঘটনার কথা জানান। পরে আমরা তাকে দ্রুত পাথরঘাটা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি।” এরপর বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ভুক্তভোগী নারী যদি আনুষ্ঠানিক অভিযোগ করেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করবে।

ছিনতাইকারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে দেয়, তাহলে তা তদন্ত করে দেখা হবে।

এদিকে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
তিনি বলেন, ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

Related Articles

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...