Home আঞ্চলিক সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

Share
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
Share

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত বাচ্চু মিয়া (৩৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা। তিনি রইস উদ্দিনের ছেলে।

রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলাটি আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া নিহত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতোই বাচ্চু মিয়া কর্মস্থলের শ্রমিক ক্যাম্পে অবস্থান করছিলেন। ইফতারের প্রস্তুতির সময় হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র ক্যাম্পের কাছে আঘাত হানে। এতে আশপাশে থাকা কয়েকজন শ্রমিক আহত হন এবং বাচ্চু মিয়া গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। হামলার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বাচ্চু মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর তার পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক। বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তার বড় মেয়েটি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের দায়িত্ব পালনের জন্য কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

গণমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

  সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম...

Related Articles

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ: গুদামে ভয়াবহ আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে পরপর সাতটি শক্তিশালী বিস্ফোরণের...

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক পণ্যবাহী...

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...

শান্তা ফারজানাসহ ‘নতুন ধারা বাংলাদেশ’-এর ৬ নেতা গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল...