Home আঞ্চলিক ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থসহায়তা
আঞ্চলিক

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থসহায়তা

Share
Share
ভাতালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসার একটি টিনশেড ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কয়েস লোদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান দিলোয়ার মিয়ার হাতে ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

সহায়তা প্রদানকালে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বিপদ-আপদে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আগুনের এই ক্ষতি হয়তো পূরণ হওয়ার নয়, তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে দুর্গত মানুষের পাশে থাকি, তবে তারা ঘুরে দাঁড়ানোর সাহস পায়। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

এ সময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেষ কবির আহমদ, সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক খালেদ আহমদ, রাসেল আহমদ, হেলিম খান মাসুদ, জয়নাল আবেদিন রাহেল, ইমরান আলী প্রমুখ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কয়েস লোদীর এই তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রশংসা করেন এবং বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...