Home আন্তর্জাতিক ‘ব্রিট বাংলা মিডিয়া নিউজ’ আধুনিকায়নে লন্ডনে প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টাদের বৈঠক
আন্তর্জাতিক

‘ব্রিট বাংলা মিডিয়া নিউজ’ আধুনিকায়নে লন্ডনে প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টাদের বৈঠক

Share
Share
ছবির বাম দিক থেকে নোমান আহমদ (পরিচালক), শাহ ইসলাম(পরিচালক), জামাল খান (উপদেষ্টা), নিজাম উদ্দিন(পরিচালক), এনাম হোসেন(পরিচালক), শফিক মিয়া(পরিচালক)

ব্রিট বাংলা মিডিয়া নিউজ (বিবিএম)–কে নতুন ও আরও আধুনিকভাবে ঢেলে সাজাতে প্রতিষ্ঠানের পরিচালক ও উপদেষ্টাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের বেথনাল গ্রিন এলাকার অবস্থিত দেশি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিবিএমকে আন্তর্জাতিক মানের একটি আধুনিক সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রসারণ, দ্রুত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, প্রবাসী বাংলাদেশিদের খবরকে আরও গুরুত্ব দেওয়া এবং নতুন প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপদেষ্টা জামাল খান এবং পরিচালক শাহ ইসলাম, নোমান আহমদ, নিজাম উদ্দিন, শফিক মিয়া ও এনাম হোসেন উপস্থিত ছিলেন। তারা বিবিএমকে আরও শক্তিশালী ও আধুনিক সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিট বাংলা মিডিয়া নিউজকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে আরও আধুনিক ও গতিশীল করা জরুরি। সেই লক্ষ্যেই ব্রিট বাংলা মিডিয়া নিউজকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশ-বিদেশে বসবাসরত বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব হয়।

বৈঠকে ভবিষ্যতে বিবিএমের কার্যক্রম আরও বিস্তৃত করা, নতুন প্রজন্মের সাংবাদিকদের সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানের উপস্থিতি জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ব্রিট বাংলা মিডিয়া নিউজ আরও শক্তিশালী ও আধুনিক একটি গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;