Home জাতীয় জামায়াতকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব বিএনপির
জাতীয়

জামায়াতকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব বিএনপির

Share
Share

 

নতুন নির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে রাজনৈতিক সমঝোতার প্রতি সম্মান জানিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, যেদিন সংসদের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে, সেদিনই ডেপুটি স্পিকার নির্বাচন করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদের প্রতি শ্রদ্ধাশীল এবং বিদ্যমান রাজনৈতিক সমঝোতার বাস্তবায়ন শুরু করতে চায়। এ লক্ষ্যে সরকারি দল ইতোমধ্যে মৌখিকভাবে বিরোধী দলের কাছে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেছে।

সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, বিরোধী দল এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সহযোগিতা করবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...