Home জাতীয় অপরাধ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল, অতঃপর…
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল, অতঃপর…

Share
Share

চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় রোববার (১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় শ্রমিক ও যুবকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশুর বয়স সাত বছর। সে উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে সড়কের ব্লকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, একটি রক্তাক্ত শিশু জঙ্গল থেকে টলমল পায়ে হেঁটে রাস্তার দিকে আসছে। শিশুটির গলার শ্বাসনালি কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা থাকলেও নিচের অংশ ছিল না। তৎক্ষণাৎ শ্রমিকরা শিশুটির গলার কাটা অংশ কাপড় দিয়ে পেঁচিয়ে একটি ট্রাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন বলেন, শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর। তার শ্বাসনালি কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে।  তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে তাকে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মেয়েটিকে কুমিরা থেকে তুলে আনা হয়েছিল। ইকোপার্কের সড়কে কর্মরত তিন যুবক গলাকাটা রক্তাক্ত শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন...

ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের হারুন-অর-রশিদ

যুক্তরাজ্যের রাজনীতিতে ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়লেও Senedd Cymru বা ওয়েলস পার্লামেন্টে এখনো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হতে পারেননি। এমন প্রেক্ষাপটে আসন্ন Senedd election...

Related Articles

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায়...

সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ‘অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন’

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি...

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল রোগী বাগিয়ে নেন দালালরা

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ দালালচক্রের দৌরাত্ম্য ও নানা অনিয়মের অভিযোগ পাওয়া...

ড. ইউনূসের গোপন চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের...