Home জাতীয় অপরাধ হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

Share
Share

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক আব্দুল মন্নান আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।

বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। মামলার এজাহারে মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনা ,আসাদুজ্জামান খান কামাল
এডভোকেট আবু জাহির (হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য) ,মজিদ খান (হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য) ,মাহবুব আলী (হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী), ব্যারিস্টার সায়েদুল হক সুমন (হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য) ,আবুল কাসেম চৌধুরী (বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান) ,আতাউর রহমান সেলিম (হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র) এছাড়া আরও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালান। এতে তিনি (মাহমুদুল হাসান) এবং আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে ৯ মার্চ আদেশের জন্য নির্ধারণ করেছে। ওইদিন মামলাটি গ্রহণ, তদন্ত নির্দেশ বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আদালত সিদ্ধান্ত দিতে পারেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

;