Home জাতীয় অপরাধ ঢাকার বিভিন্ন স্থানে খণ্ডিত মরদেহ উদ্ধার: ঘাতক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারজাতীয়

ঢাকার বিভিন্ন স্থানে খণ্ডিত মরদেহ উদ্ধার: ঘাতক গ্রেপ্তার

Share
Share

রাজধানী ঢাকার একাধিক এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে হত্যার পর তার মরদেহ সাতটি অংশে বিভক্ত করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়।
এ পর্যন্ত ছয়টি অংশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ অংশটি সাভারের আমিনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ–এর মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ।
তিনি জানান, বাকি অংশ উদ্ধারের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তদন্তের স্বার্থে এখনো অনেক তথ্য প্রকাশ করা হয়নি। সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহার করা বিমান ঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানবাহিনী যুক্তরাজ্যের যে ঘাঁটি ব্যবহার করেছে, সেখানে আগুন লেগেছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ ঘটনা...

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বিরোধ, ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর...

Related Articles

সরকারের অব্যবস্থাপনাই সংকট বাড়াচ্ছে?

পাম্পগুলোয় দিনের পর দিন তেলের জন্য যানবাহন নিয়ে মানুষের ঘণ্টার পর ঘণ্টা...

জেল খাটার কৌতূহলে শিশুহত্যা, ফতুল্লায় পাঁচ কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু মো. হোসাইন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে...

আওয়ামী লীগকে রাজনীতি থেকে নির্মূল করা সম্ভব নয়: পাপিয়া

বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক শক্তি বা দলকে একেবারে নিঃশেষ করে দেওয়া সম্ভব...

ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা কমল ৬ মাস , ১০ আগস্ট পর্যন্ত এসএসএফ নিরাপত্তা

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’...