Home সাম্প্রতিক আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
সাম্প্রতিক

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশসীমায় প্রবেশ করলে সেগুলোর কয়েকটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একটি ক্ষেপণাস্ত্র বা ধ্বংসাবশেষের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন কেবল ইরান-ইসরায়েল সীমায় সীমাবদ্ধ নেই; বরং তা আঞ্চলিক কৌশলগত স্থাপনাগুলোকেও প্রভাবিত করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক...

Related Articles

ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের মিলনমেলা ও আনন্দ র‍্যালি

মো. হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে সমর্থক...

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

মো. মাকসুদুর রহমান, শেরপুর লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার...

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে...