Home জাতীয় অপরাধ বিয়ের মঞ্চে কনেকে গুলি, অভিযুক্ত পলাতক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

বিয়ের মঞ্চে কনেকে গুলি, অভিযুক্ত পলাতক

Share
Share

ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মালাবদলের সময় কনেকে গুলি করার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মুফস্সিল থানা এলাকার চৌসা নগর পঞ্চায়েতের মোল্লা টোলি এলাকায় ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে মালাবদল অনুষ্ঠান চলাকালে ১৮ বছর বয়সী কনে আরতি কুমারী মঞ্চে ছিলেন। এ সময় অভিযুক্ত দীনবন্ধু নামের এক যুবক মঞ্চে উঠে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে এবং তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দে মুহূর্তের মধ্যে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিরা ছুটোছুটি শুরু করেন এবং অনেকেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই সুযোগে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি বিয়ের ভিডিও ধারণ করতে আসা ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অভিযুক্তের সঙ্গে কনের প্রেমঘটিত সম্পর্ক থাকতে পারে। তবে স্থানীয়দের একাংশের দাবি, যুবকটি দীর্ঘদিন ধরে আরতিকে উত্যক্ত করছিল।

গুলিবিদ্ধ আরতিকে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বারাণসী ট্রমা সেন্টার–এ স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একটি মদ–সংক্রান্ত মামলার রেকর্ড রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা–মাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করে নিজ এলাকায় ফিরে গেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর সদর হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

মো. মাকসুদুর রহমান, শেরপুর লোকবল সংকটে দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শেরপুর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)...

নওগাঁর মান্দায় ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা...

Related Articles

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল,...

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে...

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...