Home আঞ্চলিক পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার
আঞ্চলিক

পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মনজুর আহমদ (২৭) নামে এক যুবককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে শাহাবুদ্দিনের বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্মীয়স্বজনের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত মনজুর আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়া (২ নং ওয়ার্ড)-এর বাসিন্দা। তিনি মনির উদ্দিনের ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ির পাশের মসজিদে যান মনজুর। পরে সকালে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের বাড়ির বাঁশঝাড়ের নিচে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

আহত মনজুর আহমদের বড় ভাই বদরুল ইসলাম বলেন, সেহরির পর ফজরের নামাজ পড়তে মসজিদে যান মনজুর। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে খবর পাওয়া যায়, পাশের বাড়ির একটি ফাঁকা জায়গায় গোপনাঙ্গ কাটা অবস্থায় পড়ে আছেন তিনি। কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে মনজুর কিছুই জানাননি। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের তোয়াকুল ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মনজুরের কাটা পুরুষাঙ্গ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই আত্মীয়স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করে একটি রশি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

তিনি আরও জানান, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার চেষ্টার বিষয়টি ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...