Home আন্তর্জাতিক আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে
আন্তর্জাতিক

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

Share
Share

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে  বলে তৃণমূলের নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির জানিয়েছেন।

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী দুবছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে। বুধবার সকাল ১০টার সময় শুরু হবে কোরআন তেলাওয়াত। ১ হাজার ২০০ মাওলানা, মুফতি হাফেজ দিয়ে কোরআন তেলওয়াত করার পর ১২টা থেকে সাড়ে ১২টার পর মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজ থামাব না। আমি বাবরি মসজিদ নির্মাণ করব বলেছি। আমি বাবরি মসজিদ নির্মাণ করবই। কারো ক্ষমতা নেই যে, বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার বিষয়ে বাধা দেবে।

জানা গেছে, এরই মধ্যে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রকৌশলীর এবং নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাজ সাজ রব পড়ে গেছে।

এছাড়াও মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার ‘বাবরি যাত্রা’ শুরু করবেন হুমায়ুন কবির। সেই যাত্রা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হবে।

তবে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজ্যের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ঘোষণা দিয়েছে যে, তারা এই বাবরি মসজিদ হতে দেবে না।

যদিও এ বিষয়ে হুমায়ূন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। কেউ যদি এগিয়ে এসে বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে তবে তারা ব্যাপারটা বুঝতে পারবে।

হুমায়ূন আরও বলেন, এটা উত্তরপ্রদেশ না, বিহারও না, এটা মুর্শিদাবাদ। মসজিদ নির্মাণের অধিকার আমার আছে। সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণের জন্য না বলেনি। আমি এই মসজিদ বানিয়ে দেখাব। আমি কারো বিরুদ্ধে নই তবে কেউ যদি এই মসজিদ ভাঙার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে যাব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে : সৌদি জোট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার অশুভ চেষ্টাকে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে চালানো এক পরিকল্পিত উসকানি হিসেবে...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪৬ লাখ কোটি টাকা ছাড়াল: মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা

ইরানের সঙ্গে চলমান সাড়ে ছয় মাসের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মোট খরচ দাঁড়িয়েছে ৩৮ বিলিয়ন ডলারের বেশি, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪৬...

Related Articles

‘ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ’: গুঞ্জন উড়িয়ে দিলো ভারত

নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতাদের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক...

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ (F-16) ফাইটার জেট...

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের...

আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিক তলব

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের...