Home জাতীয় ‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ’—স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ’—স্বরাষ্ট্র উপদেষ্টা

Share
Share

দেশের বিপুল জনসংখ্যার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যথেষ্ট আছে জানিয়ে তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আসন্ন নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। ছোট একটি জমায়েত সামলাতেই যেখানে বেগ পেতে হয়, সেখানে পুরো দেশের শৃঙ্খলা বজায় রাখা নিঃসন্দেহে কঠিন কাজ। তবু আমাদের বাহিনীগুলো নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি “চমৎকার”। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে মানুষ ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যে স্বাধীনতা পাচ্ছে, তা অতীতে ছিল না। তিনি স্পষ্টভাবে জানান, “ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য কোনো সমাধান নয়।” কেউ এ ধরনের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা এখন স্বাধীনভাবে প্রশ্ন করতে পারছেন—এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আগে সাংবাদিকদের প্রশ্ন করার পরিবেশ সীমিত ছিল, এখন সেই পরিস্থিতি বদলেছে।”

চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয়, পাকিস্তানকে উদ্দেশ্য করে জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার (২৫ মার্চ) মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে স্পষ্ট করে জানিয়েছেন, বৈশ্বিক ভূরাজনীতিতে ভারত কোনো ‘দালাল’ বা...

জামালপুরের বকশীগঞ্জে তেল মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) | জামালপুরের বকশীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা...

Related Articles

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...

যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান

গতকাল (২৮ মার্চ ২০২৬) সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...

চীনের উপমন্ত্রী ঢাকায় আসছেন না পররাষ্ট্র বৈঠক স্থগিত

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে...