Home জাতীয় অপরাধ সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

Share
Share

নওগাঁ সদর উপজেলায় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। বাড়িটির মালিক মনতাসুর রহমানের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। কলদাতা তাকে জানান, তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় অবহিত করেন। পুলিশ বিষয়টি নথিভুক্ত করে পরদিন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ সদস্যরা টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহের বয়স, পোশাক এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

ওসি আরও জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা । একই সঙ্গে কে বা কারা মরদেহটি সেখানে ফেলেছে, সেটিও তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে কোনো নারী নিখোঁজের অভিযোগ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...