Home আন্তর্জাতিক নিখুঁত সৌন্দর্যের নেশায় ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন যে নারী
আন্তর্জাতিক

নিখুঁত সৌন্দর্যের নেশায় ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করলেন যে নারী

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁর ছবি দেখলে অনেকেই বিভ্রান্ত হন—তিনি মানুষ না কি কোনো কল্পজগতের চরিত্র—সেই ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু আবারও আলোচনায়। নিজের এক সাম্প্রতিক পডকাস্টে তিনি দাবি করেছেন, ‘নিখুঁত সৌন্দর্য’ অর্জনের লক্ষ্যে তিনি ইতিমধ্যে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

আনাহিতার ভাষ্যমতে, এই দীর্ঘ রূপান্তরের পেছনে তার ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। তার মুখের গড়ন, ঠোঁটের আকৃতি এবং চিবুকের ধারালো গঠন তাকে সাধারণ সৌন্দর্যের সংজ্ঞা থেকে বহু দূরে নিয়ে গেছে—এমনটাই বলছেন অনেকে।

সবচেয়ে বিতর্কিত তথ্য হলো, আনাহিতা দাবি করেছেন গত আট বছর ধরে তিনি কোনো শক্ত খাবার খাননি। নিজেকে ‘মেদহীন’ রাখার জন্য তিনি কেবল কফি পান করেই বেঁচে আছেন । পুষ্টিবিদদের মতে,
এই ধরনের খাদ্যাভ্যাস মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ।

অদ্ভুত মেকআপ, চুলের রং ও পোশাকের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে ‘ইরানি হার্লে কুইন’ নামে ডাকেন। তার অনুসারীদের কেউ কেউ এটিকে শিল্পীসত্তার বহিঃপ্রকাশ বললেও, সমালোচকদের মতে এটি আত্মপরিচয়ের এক চরম বিকৃতি।

সবচেয়ে বিস্ময়কর দিক হলো—আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষের ‘অন্তরের সৌন্দর্য’ ও আত্মমর্যাদা নিয়ে কথা বলেন। তার এই দ্বৈত অবস্থান—নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তার এই অস্বাভাবিক জীবনধারা বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনের জয়মনির ঘোল স্টেশনে বনদস্যুদের হামলা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মোংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের চলমান বিশেষ অভিযানে বনদস্যুরা...

মুরাদনগরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রাম আদালত...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...