Home জাতীয় অপরাধ ভোলায় বন্ধুর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল যুবকের
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভোলায় বন্ধুর স্ট্যাম্পের আঘাতে প্রাণ গেল যুবকের

Share
Share

ভোলায় তজুমুদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকার জন্য বন্ধুর স্ট্যাম্পের আঘাতে মৃত্যু হয়েছে শাকিল নামে এক যুবকের ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাকিল ছিলেন ওই গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাকিলের কাছ থেকে কয়েক দিন আগে ৬০০ টাকা ধার নিয়েছিলেন তার বন্ধু তামিম, যিনি একই গ্রামের নূরনবী পণ্ডিতের ছেলে। টাকা ফেরত চাওয়া নিয়ে এর আগেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

শনিবার বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তারা। খেলা শেষে তামিম আবারও টাকা চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশপাশের বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে সবাইকে মাঠ ছাড়তে বাধ্য করেন।

কিন্তু উত্তেজনার রেশ তখনও কাটেনি। কিছুক্ষণ পর পাশের একটি দোকানে চা খাওয়ার সময় তামিম হঠাৎ হাতে থাকা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন শাকিল।

সহপাঠীরা দ্রুত শাকিলকে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে পাঠানো হয়।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তজুমুদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত মলো বলেন,“মাত্র ৬০০ টাকা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা কেউই প্রত্যাশা করে না। নিহত শাকিলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়াল...

ওডিশায় বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে ভাই

ভারতের ওডিশা রাজ্যের কেওনঝড় জেলা-তে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। জিতু মুন্ডা নামের এক ব্যক্তি তার মৃত বোনের ব্যাংক হিসাবের টাকা তুলতে না পেরে...

Related Articles

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, শটগান ছিনতাই ৪ ঘণ্টা পর উদ্ধার আটক ৩

নারায়ণগঞ্জ-এর বন্দর উপজেলায় ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা...

ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ইতালিতে ছোট...

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি...

সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অবৈধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...