Home জাতীয় অপরাধ মুছাব্বির হত্যা: ছিন্নমূলের ছদ্মবেশে বস্তার ভেতর লুকিয়ে ছিল ঘাতকরা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়বিএনপি

মুছাব্বির হত্যা: ছিন্নমূলের ছদ্মবেশে বস্তার ভেতর লুকিয়ে ছিল ঘাতকরা

Share
Share

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে উঠে এসেছে ভয়ংকর তথ্য। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে ঘাতকরা ছিন্নমূলের ছদ্মবেশে ফুটপাতে বস্তার ভেতর লুকিয়ে অবস্থান নেয়। মুছাব্বির ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ বেরিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের সামনে ঘটনাটি ঘটে।

হত্যাকাণ্ডের পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুরো ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে দুই দুর্বৃত্ত বস্তা নিয়ে বসে ছিল। মুছাব্বির সেখানে পৌঁছালে তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন দিক থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও তিনি উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পড়ে যায়, যা নিয়ে ঘাতকরা দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হামলার সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ, (কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।”
এই নির্মম হত্যাকাণ্ড রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...