Home জাতীয় অপরাধ কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে—এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের পর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সরাসরি নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হাদি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরোধী অবস্থান গ্রহণ করায় তাকে টার্গেট করে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজন পলাতক রয়েছেন।
অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের প্রকাশিত ভিডিওবার্তা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ‘ভিডিওবার্তা দেওয়া তার ব্যক্তিগত বিষয়। তবে তদন্তে তার সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে ‘বিতাড়নের’ হুঁশিয়ারি ইরানি কর্মকর্তার

হোসেন নৌসাবাদী বলেছেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড-কে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে বিতাড়িত করেছিল, তেমনি যুক্তরাষ্ট্র-কেও এ অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হবে।...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে...

Related Articles

জামালপুরে জলাবদ্ধতার ভোগান্তিতে প্রতিবাদ, ট্রেন অবরোধ লাকাবাসীর

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা কয়েক সপ্তাহের জলাবদ্ধতায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা শেষ...

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...

চারদিনেই উঠল রাস্তার ইট, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নির্মাণের মাত্র চার দিনের মাথায় একটি গ্রামীণ সড়কের ইট...

ভাড়া আনা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা ও লুট

কুমিল্লার চান্দিনা উপজেলায় ধান কাটার শ্রমিক সেজে আসা কয়েকজনের বিরুদ্ধে এক বৃদ্ধাকে...