Home জাতীয় রুমিন ফারহানাকে কেন বহিষ্কার?
জাতীয়

রুমিন ফারহানাকে কেন বহিষ্কার?

Share
Share

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি পদত্যাগের কথাও বলেছিলেন। সে সময় গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, দল যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, তারা ব্যবস্থা নেবে। তিনি তা বাধা দেওয়ার অবস্থানে নেই এবং মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবেন বলেও জানান।

সূত্র: বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

Related Articles

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...