Home জাতীয় অপরাধ পাবনায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পাবনায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Share
Share

পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তাঁর স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী এবং স্থানীয়ভাবে কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের আজানের সময় গলা কাটা অবস্থায় চিৎকার করতে করতে রহিমা খাতুন বাড়ি থেকে বের হয়ে পাশের আব্দুল হানিফের বাড়িতে যান। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তার গলার চেইন ও কানের দুল কেটে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে প্রথমে স্বর্ণালংকার লুট করা হয় এবং পরিচয় শনাক্ত হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে গলা কেটে হত্যা করা হতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণা ঘিরে তীব্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১টি আবাসিক হলে নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে)...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার...

Related Articles

স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান বিয়ে করেছেন। বৃহস্পতিবার (০৭...

বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত

বিএনপি এখন ‘হাইজ্যাক’ হওয়া দল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয়...

‘বিচার না পাইলে হামরা বাপ-মাও আত্মহত্যা করমো’

‘এই মার্ডার ফিরোজ গ্রুপ যখনই শুনছে আমার ছেলের বাড়ি পাঠানপাড়া তখনই নির্মমভাবে...

জামিনে মুক্ত ৭ মার্চের ভাষণ বাজানো সেই ভিপি ইমি

মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার...