Home জাতীয় অপরাধ কুমিল্লায় পিস্তল ও বুলেটসহ আটক ১
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লায় পিস্তল ও বুলেটসহ আটক ১

Share
Share

কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে অস্ত্রধারী মো. সোহাগকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল এবং ১৪ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্র জানায়। আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের...

অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর, সরকার গঠনের পথে বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছেন অভিনেতা থালাপতি বিজয়। বিভিন্ন দলের সমর্থন নিয়ে তার দল টিভিকে এখন...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি...

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে না ফেরার দেশে বুয়েট শিক্ষক আফিফা

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল...

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ...