Home আঞ্চলিক গাজীপুরে অগ্নিকাণ্ড, পুড়লো কারখানা-গুদাম-কলোনি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে অগ্নিকাণ্ড, পুড়লো কারখানা-গুদাম-কলোনি

Share
Share

বুধবার (১০ ডিসেম্বর) ভোরে গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি শ্রমিক কলোনি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক আগুন লাগার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ ফকির মার্কেট এলাকায় হঠাৎ জুটের গুদামে ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করলে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন দ্রুত পাশের দুটি মিনি কারখানা ও শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে, ফলে ঘটনাস্থল ঘন অন্ধকার ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালায়। পরে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমবাগ এলাকায় ভয়াবহ একটি আগুনের ঘটনা ঘটেছে। আমাদের চারটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ এখনো স্পষ্ট নয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। অনেকেই বলেন, কারখানা ও গুদামগুলোতে অগ্নিনিরাপত্তার সরঞ্জাম থাকলেও সেগুলোর বেশিরভাগই অকার্যকর বা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় গুদাম ও কারখানা নির্মাণের ফলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...