Home আঞ্চলিক ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Share
Share

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুষ্টিয়ার কুমারখালীর তিন ভাইয়ের দাফন শেষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে তাদের কুমারখালীর সদকী ইউনিয়নের দুধরাজপুর-মহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়।

নিহত তিনজন হলেন—সুমন মণ্ডল (২৫), তার ছোট ভাই রিমন মণ্ডল (১৪) এবং চাচাতো ভাই আশিক মোল্লা (২২)। তারা তিনজনই ঢাকায় থাকতেন। সুমন ও রিমন পেশায় কাঠমিস্ত্রি, আর আশিক বেসরকারি চাকরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালাতেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সুমনের বোন শেফালীর শাশুড়ি মারা যান। খবর পেয়ে তিন ভাই ঢাকা থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার শিলাইদহ গ্রামের উদ্দেশে রওনা দেন।

রাত ৮টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের মাধবপুর কবরস্থান এলাকায় হঠাৎ একটি অজ্ঞাত গাড়ি তিন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তারা রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে আরেকটি যান এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের  মর্মান্তিক মৃত্যু হয়। ।

খবর পেয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং কুষ্টিয়ার স্বজনদের খবর দেয়। পরে রোববার দুপুরে লাশগুলো নিজ গ্রামে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়ে পুরো এলাকা।

আশিকের মা শিউলি খাতুন অসহায় কণ্ঠে বলেন —“আমি কি জানি, বেটা ওর সঙ্গেই আসতেছে গো… কিছুই বলে গেল না গো!”

আশিকের বাবা শাহিন মোল্লাও শোকে ভেঙে পড়েছেন। তিনি বলেন,
“ওরা যে বাড়ি আসতেছে—জানতাম না। রাত ১টার দিকে পুলিশ ফোন দিয়ে জানায় তিনজনই আর বেঁচে নাই।”

অন্যদিকে সুমন ও রিমনের বাবা করিম মণ্ডল বলেন,“রাস্তা খুব ভাঙা ছিল। হঠাৎ গাড়ির ধাক্কায় তিনজনই পড়ে যায়। তারপর আরেকটি গাড়ি এসে তাদের সব শেষ করে দিল।”

দুধরাজপুর-মহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে লাশগুলো পৌঁছানোর পর একে একে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে সুমন, তারপর রিমন এবং সবশেষে আশিককে দাফন করা হয়।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন,“ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কুমারখালীর তিনজন নিহত হয়েছেন। পরিবারের আবেদনেই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তে রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...