Home জাতীয় অপরাধ গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক: চিফ প্রসিকিউটর
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক: চিফ প্রসিকিউটর

Share
Share

নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা ‘আয়নাঘর’-এ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আবেদন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি শুরু হলে তিনি এই আবেদন উপস্থাপন করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে চিফ প্রসিকিউটর দাবি করেন, জেআইসিতে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনাগুলোর সরাসরি নির্দেশ দিতেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর বাস্তবায়ন করতেন তার উপদেষ্টা তারিক সিদ্দিকী।

মামলায় গ্রেপ্তার তিন সেনা সদস্যকে কড়া নিরাপত্তায় ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (সাবেক পরিচালক, ডিজিএফআই),ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ,ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিরা হলেন—মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন (সাবেক ডিজি, ডিজিএফআই), মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন (সাবেক ডিজি), লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম (সাবেক ডিজি), লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী (সাবেক ডিজি), মেজর জেনারেল (অব.) হামিদুল হক , মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ, লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়। শেখ হাসিনার পক্ষে শুরুতে আইনজীবী হতে চান জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ৩ ডিসেম্বর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালে মো. আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরও আগে, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি পলাতক আসামিদের হাজির করতে সাত দিনের মধ্যে দুইটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

৮ অক্টোবর প্রসিকিউশন এই মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন...

Related Articles

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের...

ইরান যুদ্ধ নিয়ে দোটানায় ট্রাম্প-নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার...

আল-আকসা মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্তে আরব লিগের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের...

ইসরায়েলে প্রথমবার ইরানের ‘ড্যান্সিং’ ক্ষেপণাস্ত্র হামলা, কতটা শক্তিশালী এই অস্ত্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো অত্যাধুনিক সেজিল‑২ ক্ষেপণাস্ত্র...