Home জাতীয় অপরাধ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না এ তাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না এ তাকেই সিদ্ধান্ত নিতে হবে : জয়শঙ্কর

Share
Share

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কি না—এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার নিজের বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা যে প্রেক্ষাপটে ভারতে এসেছেন, সেই বাস্তবতাই তার অবস্থান প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর এসব কথা বলেন। শেখ হাসিনা ইচ্ছামতো ভারতে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নে ভারতের শীর্ষ কূটনীতিক বলেন, “এটি ভিন্ন প্রসঙ্গ। শেষ পর্যন্ত বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।”

আলোচনায় তিনি ভারত–বাংলাদেশ সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও মতামত দেন। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও জনগণের ইচ্ছা প্রতিফলিত করে এমন নির্বাচন অনুষ্ঠিত হওয়াই এখন সবচেয়ে জরুরি। তার ভাষায়, “যদি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হবে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”

ভারত প্রতিবেশী দেশগুলোর গণতান্ত্রিক কাঠামোকে গুরুত্ব দেয় উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “আমরা সব সময়ই চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সত্যিকারের গণতান্ত্রিক মতামত প্রতিফলিত হোক। বাংলাদেশের মঙ্গল আমরা সবসময় কামনা করি।”

দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের আসন্ন সরকার যেই হোক না কেন, ভারত–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তারা “পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ নীতি” বজায় রাখবে বলে প্রত্যাশা করা যায়।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার সময়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সহিংসতায় বহু নিহত–আহত হওয়ার পর তার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে তার অনুপস্থিতিতেই ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন: লেখা যাবে এক লাইনেই

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি ও বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে...

পোশাক শিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

তৈরি পোশাকশিল্পে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা সৃষ্টি করে দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতকে ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল। কৃত্রিমভাবে পরিস্থিতি উসকে দিয়ে...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

;