Home জাতীয় অপরাধ নোবিপ্রবির শিক্ষার্থী পরিবহনকারী ২ বিআরটিসি বাসে অগ্নিসংযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নোবিপ্রবির শিক্ষার্থী পরিবহনকারী ২ বিআরটিসি বাসে অগ্নিসংযোগ

Share
Share

নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে নোবিপ্রবি শিক্ষার্থী পরিবহনের দুটি বিআরটিসি বাস সম্পূর্ণ পুড়ে গেছে । বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসি ডিপোতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় বাস দুটির বডি, ফোম ও অভ্যন্তরীণ কাঠামো পুরোপুরি ভস্মীভূত হয়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ ডিপোর ভেতর থেকে আগুনের শিখা উঠতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। কল পাওয়ার পর মাত্র ১০–১৫ মিনিটের মধ্যে মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিন্তু বাসের বডিতে ব্যবহৃত ফোমের কারণে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোবিপ্রবি পরিবহনে ব্যবহৃত বাস দুটি পুরোপুরি পুড়ে যায়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন,“আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে কিছুই বাঁচানোর উপায় ছিল না। কয়েক মিনিটের মধ্যেই দুইটি বাস আগুনে ঢেকে যায়।”

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, ‘খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস ও পুলিশও সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করে। পুরো ঘটনাটিই স্পষ্ট নাশকতা। আজই আমার বদলি হওয়ার কথা ছিল—সব প্রস্তুতিও শেষ। কিন্তু যাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আসতে অনাগ্রহী। আমার ধারণা, বদলি ঠেকাতেই পরিকল্পিতভাবে এ অপকর্ম করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে।’

তিনি আরও বলেন,“এখানে আমার সহকর্মীরা খুবই সহযোগিতাপূর্ণ। আজ আমাকে বিদায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও ছিল। এলাকাবাসীও সবসময় পাশে থেকেছে। রাজনৈতিক অস্থিরতার সময়েও এমন কিছু ঘটেনি। তাই এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়—এটি পরিকল্পিত নাশকতা।”

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন,“রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত ছাড়া আগুনের উৎস নিয়ে মন্তব্য করা যাচ্ছে না।”

এ ঘটনার পর নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী নিয়মিতভাবে বিআরটিসির এসব বাসে যাতায়াত করেন। বাস পুড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াতে নতুন সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিক কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন,...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

Related Articles

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে...