Home জাতীয় অপরাধ পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে হত্যা, নারী গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে হত্যা, নারী গ্রেফতার

Share
Share

পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় নিশি রহমান নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করা হয় এবং তা সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় থানায় মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূরও বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, মামলার পর গতরাতে তাকে রহিমপুর গার্লস স্কুলের পাশে, ঈশ্বরদী পৌর সদরে অবস্থিত চারতলা ভবন থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, এই ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেছিলেন। তিনি বলেন, ঘটনাটি অমানবিক এবং দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। মহাপরিচালকও মামলা করার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ পেয়ে বাসা খালি করেছেন।

নিশি রহমান সাংবাদিকদের বলেছেন, “বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকতো এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি গাছের গোড়ায় রেখে আসি। কীভাবে পুকুরে পড়েছে জানি না। আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি।”

দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণে টম নামের কুকুর বসবাস করত। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকালে ছানাগুলো না পেয়ে মা কুকুর টমকে কান্না ও ছুটাছুটি করতে দেখা যায়। পরে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময়ে নিশি রহমান ও তার স্বামী ছানাগুলোকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে মৃত কুকুরছানাগুলো পাওয়া যায় এবং দুপুরে তাদের মৃতদেহ ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে তারা ক্ষুব্ধ ও শোকাহত। প্রাণী হত্যার এই ঘটনায় সামাজিকভাবে নিন্দার ঝড় উঠেছে এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন,...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

Related Articles

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে...