Home জাতীয় অপরাধ তেঁতুলিয়ায় ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

তেঁতুলিয়ায় ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

Share
Share

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ নভেম্বর) রাতে আসামিদের কারাগারে পাঠানো হয় ।গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সদরের মানিকচরের মো. হাসান (১৮), একই উপজেলার নামুজা গ্রামের রাজিব (২০), শিবগঞ্জ উপজেলার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১) ও একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার সোহেল শেখ (৩২)।

পুলিশ জানায়, এরা সবাই বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক নিয়ে বাংলাবান্ধায় এসেছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন করে আসছিলেন। মঙ্গলবার গভীর রাতে চারজন অভিযুক্ত একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনাটি প্রথম স্থানীয়দের এবং নিরাপত্তা রক্ষীদের নজরে আসে। তারা দ্রুত তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন,“ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষা চলছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

Related Articles

সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে...

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া...

ভরা মৌসুমেও বাগেরহাটে ইলিশের আকাল, সংকটে জেলে ও মৎস্য খাত

ভরা মৌসুম চললেও উপকূলীয় জেলা বাগেরহাটে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়া,...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...